বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তুরস্ক সফর বাতিল ত্রাণমন্ত্রীর

তুরস্ক সফর বাতিল করে ঘূর্ণিঝড় রোয়ানুর তান্ডবে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে গেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

রবিবার বিকালে রোয়ানু ঝড়ে চট্টগ্রামে ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকায় যান ত্রাণমন্ত্রী। এর আগে তিনি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দিয়ে ক্ষয়ক্ষতির বিষয়ে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

সোমবার সকাল ১০টা থেকে চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালিসহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন মায়া চৌধুরী। পরিদর্শন শেষে বিকালে তিনি কক্সবাজারে উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করেন।

মঙ্গলবার তিনি জেলার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করবেন। এদিন বিকালে ঢাকায় ফিরে পরের দিন বুধবার সকালে তিনি ভোলার উদ্দেশ্যে রওয়ানা দেবেন। সকাল ১১টায় জেলার তজুমদ্দিন উপজেলায় হেলীপ্যাডে অবতরণ করবেন। এরপর ঘূর্ণিঝড় দুর্গত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন।

রবিবার সকাল ৬টায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা ছিল। তুরস্কে ওয়ার্ল্ট হিউম্যানিটেরিয়াম সামিটে গুরুত্বপূর্ণ বিষয়ে ভাষণ দেয়ার কথা ছিল তার। কিন্তু ঘূর্ণিঝড় ও জলোচ্ছাসে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় তিনি তুরস্ক সফর বাতিল করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে