মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কোকাকোলার উৎপাদন বন্ধ

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলাতে চিনি সংকটের কারণে কোমল পানীয় কোকাকোলার উৎপাদন বন্ধ হয়ে গেছে। কোকাকোলা কর্তৃপক্ষ জানিয়েছে, ভেনেজুয়েলাতে তাদের সরবরাহকারীরা জানিয়েছে যে তারা আপাতত কোন কাঁচামালের জোগান দিতে পারবে না।

দেশটিতে ক্রমবর্ধমান খাদ্য এবং জ্বালানী সংকটের প্রেক্ষাপটে কোকাকোলার উৎপাদন বন্ধ হয়ে গেল। তেলের দাম ব্যাপকভাবে কমে যাওয়ায় ভেনেজুয়েলার অর্থনীতিতে এক ধরনের ধস নেমেছে।

কর্তৃপক্ষ আরো জানায়, তারা আপাতত চিনি ছাড়া কোক অর্থাৎ শুধু ডায়েট কোক উৎপাদন করবে। এই অবস্থা দ্রুত কাটিয়ে উঠার জন্য কোকাকোলা কর্তৃপক্ষ ভেনেজুয়েলার সরকার এবং কাঁচামাল সরবরাহকারীদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।

এদিকে উৎপাদন খরচ বেড়ে যাওয়া, সারের সংকট এবং মূল্য নিয়ন্ত্রণের কারণে ভেনেজুয়েলাতে আখের উৎপাদন কমে গেছে। সেজন্য অনেক উৎপাদনকারী আখ চাষ বাদ দিয়ে ভিন্ন কোন শস্য উৎপাদনে মনোযোগ দিয়েছে যার মাধ্যমে তারা বেশি মুনাফা করতে পারে।

দেশটিতে অর্থনৈতিক সংকটের কারণে বহু মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়ের জন্য দোকানগুলোর বাইরে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকে।

২০১৬ সালে ভেনেজুয়েলার অর্থনীতি আট শতাংশ পর্যন্ত সংকুচিত হতে পারে বলে মনে করা হচ্ছে।সূত্র: বিবিসি বাংলা

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প