শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিএনপি তত্ত্বাবধায়কের দাবি থেকে সরে এলেন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, তত্ত্বাবধায়ক হতে হবে এমন কোনো কথা নেই, সব দলের অংশগ্রহণে নিরপেক্ষে নির্বাচন দিতে হবে। রবিবার সন্ধ্যায় গুলশানে দলীয় কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে জয়ী বিএনপিপন্থী আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কাল তিনি এ কথা বলেন।

এর আগে তার দল ও জোট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল। ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নেতাদের সাথে মতবিনিময়কালে খালেদা বলেন, দেশে গণতন্ত্র নেই, বিএনপি ক্ষমতায় এলে বিএনপি গণতান্ত্রিক দেশ গড়বে।

তিনি বলেন, বিএনপি দমনই সরকারে একমাত্র নীতি। জোর করে ও পুলিশের জোরে ক্ষমতায় থাকা যায় না, এর পরিণতি হবে ভয়াবহ। সরকারে বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ এনে খালেদা বলেন, দলীয়করণের মাধ্যমে সব সরকারি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়া হয়েছে।

দেশে নানা সমস্যা আছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, বিদেশে অনেকে আছে যারা দেশে এসে কাজ করতে চায়। কিন্তু দেশ গণতান্ত্রিক পরিবেশ না থাকায় তারা দেশে আসছে না। তিনি আরও বলেন, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। জনগণ দেশকে আর কারও কাছে পরাধীন হতে দেবে না।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী