কোনো কারাগারই খালেদা জিয়াকে বন্দি রাখতে পারবে না


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণবিচ্ছিন্ন হয়ে সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় অভিযোগপত্র দিয়েছে। কোনো কারাগারই তাঁকে বন্দি রাখতে পারবে না।
আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।
যাত্রাবাড়ী থানার মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার প্রতিবাদ জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘এটা সরকারের বেআইনি কাজ। এ সরকার গণবিচ্ছিন্ন সরকার বলেই বিএনপি চেয়ারপারসন, আজকে যিনি গণতন্ত্রের জন্য লড়াই করছেন, তাঁকে ভয় পেয়ে এ কাজগুলো করছে, বিএনপি চেয়ারপারসন যাতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। কিন্তু এটি তাদের ভুল ধারণা। ওনার উপস্থিতি এ দেশের লাখ লাখ নেতাকর্মীকে উজ্জীবিত করে। এ দেশের জাতীয়তাবাদী শক্তিকে অনুপ্রাণিত করে। ওদের কোনো কারাগার তাঁকে বন্দি করে রাখতে পারবে না।’
নির্বাচন কমিশন সরকারের নির্দেশের বাইরে কোনো কাজ করতে পারছে না উল্লেখ করে রিজভী বলেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মতো পৌরসভা নির্বাচনেও ক্ষমতাসীন দল কেন্দ্র দখল ও ভোট ডাকাতি করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













