তুরস্ক থেকে রাষ্ট্রদূতকে ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়


তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২৫মে) মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
মানবতাবিরোধী অপরাধী ও জামায়াত ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাসিঁকে কেন্দ্র করে তুরস্ক বাংলাদেশ থেকে তাদের দূতকে ডেকে পাঠায়। এর পরিপ্রেক্ষিতে সে দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডাকা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো একটি বিষয়ে সংশ্লিষ্ট দেশ তার দূতকে ডেকে পাঠানো স্বাভাবিক ঘটনা। আমরাও তুরস্কে থাকা আমাদের দূতকে ডেকে পাঠিয়েছি।
প্রসঙ্গত, বাংলাদেশে চলমান মানবতাবিরোধী অপরাধের বিচারে আপত্তি জানিয়ে আসছিল তুরস্ক। গত ১১ মে নিজামীর ফাসিঁ কারযকরের পর পাকিস্তানের চেয়েও কঠোর অবস্থান নিয়ে সমালোচনা করে দেশটির প্রেসিডেন্ট রিসেফ এরদোয়ান।
এরপরও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রির দাবি, তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ‘চিড়’ ধরে নি। তার ভাষায় দেশটির সঙ্গে বাংলাদেশের ‘স্বাভাবিক’ সম্পর্ক বজায় আছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













