কাফনের কাপড় পরে সচিবালয় ঘেরাও


ব্যাচ ভিত্তিক নিয়োগের দাবিতে কাফনের কাপড় পড়ে সচিবালয়ের ৫ নাম্বার গেইটের সামনে অবস্থান নিয়েছে নার্সরা। বুধবার বেলা ১টার দিকে তারা সচিবালয়ের অভিমুখে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে।
এরআগে মিছিল নিয়ে সচিবালয়ের অভিমুখে আসলে সচিবালয়ের ৫ নাম্বার গেইটের সামনে ব্যারিকেড দেয় পুলিশ। নার্সদের দাবি, নার্স নিয়োগের ক্ষেত্রে ব্যাচভিত্তিক নিয়োগ দেয়ার জন্য অনেকদিন ধরে আন্দোলন করে আসছিল তারা।
এরইমধ্যে দাবির বিষয়ে কথা বলার জন্য বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধানমন্ত্রীর সাথে তাদের প্রতিনিধি দলের সাথে দেখা করিয়ে দেয়ার কথা বলেন।
কিন্তু স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তাদের প্রতিনিধি দলের সাক্ষাৎ করিয়ে দেয়ার কথা বললেও তিনি তা করেননি বলে অভিযোগ করেন তারা।
এ নিয়ে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে তারা। বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে আন্দোলনকারীদের মধ্য থেকে ৪জন সচিবালয়ে বিকেলে দেখা করবেন বলে জানা গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













