প্রাথমিকে মুক্তিযোদ্ধা কোটায় শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকের জন্য মুক্তিযোদ্ধা কোটায় ৩ হাজার ৪৪০টি শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
আগামী ৩০ মে সকাল সাড়ে ১০টা থেকে ৩০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২৪ মে স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিটি বৃহস্পতিবার (২৬ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ছাড়া বাকী ৬১ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট (http://dpe.teletalk.com.bd) এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) গিয়ে আবেদন করা যাবে।
প্রার্থীকে টেলিটক নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ সার্ভিস চার্জসহ ১৬৬ টাকা ৫০ পয়সা পরিশোধ করতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













