বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘আসন্ন বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ছে’

আসন্ন (২০১৬-১৭) অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রাজধানীর অফিসার্স ক্লাবে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃত্তি প্রদান অনুষ্ঠানে শনিবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমরা ক্ষমতায় এসে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি সহনীয় পর্যায়ে এনেছি। তারপর শিক্ষা ও স্বাস্থ্য খাতে নজর দিয়েছি। আগামী বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হবে। আগামী ৫-৬ বছর এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘দেশে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ভালো। বর্তমানে প্রায় ৯০ শতাংশ শিশু স্কুলে যাচ্ছে। কিন্তু মাধ্যমিক পর্যায়ে এখনও সমস্যা রয়েছে। প্রাথমিক পর্যায় শেষ করা ৪০ শতাংশ শিশু মাধ্যমিকে যাচ্ছে না। তারা ঝরে পড়ছে। অর্থাৎ জ্ঞানের জগতে প্রবেশের আগেই শেষ হয়ে যাচ্ছে তাদের শিক্ষা জীবন। তবে বর্তমান সরকারের শেষ সময় পর্যন্ত এ অবস্থার উন্নতি হবে। মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়ার হার ২০ শতাংশ কমাতে পারব।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংকের বিশিষ্ট অর্থনীতিবিদ হাফিজ উদ্দীন মজুমদার, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তপন চৌধুরী প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ