তৃণমূলের বিজয়ের অনুষ্ঠানে ‘অর্ধ নগ্ন’ নাচ-‘মদে’র ফোয়ারা! [ভিডিও সহ]


রাজ্যে নতুন সরকার গঠনের পরেই জয়ের আনন্দে মেতে উঠল তৃণমূল৷ জেলায় জেলায় চলছে আবীর খেলা-বিজয় উৎসব৷ দলের নির্দেশ অমান্য করে করে চলছে ‘উদ্যামতা’৷ কোথায় রবীন্দ্র সঙ্গীত, কোথাও আবার হালের বলিউড গানের কান ফাটা শব্দ৷ রীতিমতো ডিজে নামিয়ে, ঝলমলে আলো, কান ফাটানো আধুনিক গানের সঙ্গে পাড়ার মোড়েই চলছে ‘উদ্দাম নৃত্য’৷ নাচের সঙ্গে সঙ্গে চলছে প্রায় ‘অর্ধ নগ্ন’ ডান্সারদের জমাটি আসোর৷ মঞ্চের পেছনে তখনও চলছে দেদার মদ্যপান৷ মদ্যপানের সঙ্গে সঙ্গে প্রায় এক ডজন ‘বার ডান্সার’-র শারীরিক অঙ্গ-ভঙ্গি দেখতে দেখতে টাকার ‘হরির লুঠ’৷ টাকা উড়ে ‘যৌন অনুভূতি’ পাওয়ার আপ্রাণ চেষ্টা৷ মিনি স্কাট-বুক খোলা টপ-নাভি দেখানো পেষাক পরা ‘ডান্সার’-দের দেখতে ভিড় জমিয়েছে পাড়ার ছেলারা৷
শনিবার রাতে এমনই কিছু মুহূর্তের ছবি উঠে এসেছে৷ বনগাঁ উত্তরের তৃণমূলের বিজয় উৎসবে এমই কিছু ছবি ও ভিডিও উঠে এল বনগাঁ মহকুমার বাজিতপুর বাজারের তিনমাথা মোড়ে৷ তাও আবার বনগাঁ-বাজিতপুর রাজ্য সড়ক আটকে বিশাল মঞ্চ বেধে৷ মঞ্চের পাশের আবার তৃণমূলর পাতাকা৷ জানা গিয়েছে, এদিনের এই অনুষ্ঠানের আগে বাজিতপুরের স্থানীয় নেতারা সন্ধ্যায় মঞ্চে উঠে জয়ের শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের, একই সঙ্গে অনুষ্ঠানের আয়োজক সংস্থা ‘সবুজ সংঘের’-সদস্যদের৷ শুভেচ্ছা বিনিময়ের পালা শেষ হতেই প্রথমে মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হয় তৃণমূলের ব্যানার৷ কিন্তু, ব্যানার সরিয়ে দেওয়া হলেও, মঞ্চের পাশের উজ্জ্বল তৃণমূলের পতাকা৷ সন্ধ্যা সাতটার পর থেকে চলতে থাকে উদ্দাম নৃত্য৷ প্রায় ‘অর্ধ নগ্ন’ নাচ৷ নাচের সঙ্গে সঙ্গে উড়তে থাকে টাকা, মদের ফোয়ারা৷
এদিনের এই ঘটনার সম্পর্কে বিস্তারিত জানতে বাজিতপুর পঞ্চায়েতের প্রধান অঞ্জনা দেবনাথের সঙ্গে৷ তিনি বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না বলে মন্তব্য করেন৷ এদিন, যে তৃণমূল প্রার্থীর জয়ের আনন্দে এই ‘উদ্যম নৃত্যের’ আয়োজন, এবারের বনগাঁ উত্তরের তৃণমূলের বিজয়ী বিধায়ক বিশ্বজিত দাসের মন্তব্য, ‘‘এমন কিছুই হয়নি৷’’
ভিডিও দেখুন–
https://youtu.be/FjDCg7mQuO0
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













