শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘অনেক উল্টাপাল্টা কাজ করেছে গণজাগরণ মঞ্চ’

মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চ অনেক সময় উল্টাপাল্টা কাজ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ প্রভাবশালী নেতা নূহ-উল আলম লেনিন।

শনিবার ঢাকা ক্লাবে ‘আবদুল কাদের মোল্লা: যুদ্ধাপরাধ বিচার ও ফাঁসি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, গণজাগরণ মঞ্চের ‘শুরুর দিক থেকে আমি এদের সঙ্গে যুক্ত ছিলাম। কাদের মোল্লাকে ট্রাইব্যুনালে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর তরুণ প্রজন্মের এই আন্দোলনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা সম্ভব হয়েছিল। যে কারণে রাষ্ট্রপক্ষ আপিলের মাধ্যমে কাদের মোল্লার ফাঁসির রায় নিশ্চিত করা সম্ভব হয়েছিল।’

তিনি বলেন, এ সংগঠন পরবর্তীতে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কারণ গণজাগরণ মঞ্চ সবকিছু যে ভালো করেছে তা নয়। শেষ দিকে তারা অনেক উল্টাপাল্টা কাজও করেছে। তিনি বলেন, আমরা কি তাদেরকে বলেছিলাম পাকিস্তান হাইকমিশনের সামনে গিয়ে বেআইনি জমায়েত করতে? তারা শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অনেক স্পর্ধামূলক কথাও বলেছে।’

কাদের মোল্লার বিসয়ে এই বইটি লিখেছেন সৈয়দ জাহিদ হোসেন ও সোনিয়া হক।

অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রী কামরুল ইসলাম, ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, ওয়ার ক্রাইম ফাইন্ডিংস ফ্যাক্টস কমিটির সভাপতি ড. এমএ হাসান প্রমূখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী