রমজানের অপরিহার্য পাঁচটি পণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে টিসিবি


রমজানে নিত্য পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে রাজধানী ঢাকাসহ সারা দেশে আজ থেকে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে রমজানের অপরিহার্য পাঁচটি পণ্য বিক্রির কার্যক্রম শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ -টিসিবি।
১৭৯টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে চিনি, ছোলা, ভোজ্য তেল, খেজুর ও মসুর ডাল বিক্রি শুরু করেছে টিসিবি। এর মধ্যে ঢাকায় ৩২টি স্পটে, চট্টগ্রামে ১০টি, অন্যান্য বিভাগীয় শহরে পাঁচটি ও জেলা সদরে ২টি স্পটে পণ্য বিক্রি করা হচ্ছে।
প্রতি কেজি চিনি ৪৮ টাকা, মসুর ডাল ৯০ টাকা, সয়াবিন তেল প্রতি বোতল ৮০ টাকা, ছোলা ৭০ টাকা, খেজুর ৯০ টাকায় বিক্রি করা হচ্ছে।
একজন ক্রেতা সবোর্চ্চ চার কেজি চিনি ,২ কেজি মসুর ডাল, ৫ লিটার সয়াবিন তেল , ৫ কেজি ছোলা ও এক কেজি খেজুর কিনতে পারবেন। রমজানের শেষ দিন পর্যন্ত চলবে এই পণ্য বিক্রয় কার্যক্রম।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













