ফাল্লুজায় ঢুকে পড়েছে ইরাকি সেনারা


জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অধিকৃত ইরাকের ফাল্লুজায় ঢুকে পড়েছে দেশটির সরকারি বাহিনীর সদস্যরা। নগরীটির পুনরায় দখল নিতে নতুন পর্যায়ের অভিযানে আজ সোমবার তিন দিক থেকে ইরাকি বাহিনী সেখানে ঢুকে পড়ে বলে জানিয়েছেন সেনা কমান্ডাররা।
ইরাকের সন্ত্রাসবাদ দমন সংস্থার মুখপাত্র সাবাহ আল-নরম্যান বলেন, ‘সকল বাধা ভেঙ্গে ফালুজায় প্রবেশে আজ ভোরে অভিযান শুরু করেছি।’
ইরাকের যে দুটি প্রধান শহর এখনো আইএসের দখলে আছে বাগদাদের ৪৫ কিলোমিটার পশ্চিমের শহর ফাল্লুজা তার একটি। এই শহরের সুরক্ষায় কারমা নামের যে এলাকায় আইএস প্রাথমিক প্রতিরক্ষাবলয় গড়ে তুলেছিল, সেই এলাকাটি সেনাবাহিনী দখল করে নিয়েছে। ফাল্লুজার কাছে বহুসংখ্যক এলিট ফোর্সের সদস্য মোতায়েন করা হয়েছে। তারা কয়েকদিন ধরেই শহরটিতে চূড়ান্ত অভিযানের প্রস্তুতি নিয়েছে।
তবে এর মধ্যেই ফাল্লুজার উত্তরে আইএসের গাড়িবোমা হামলায় ইরাকি বাহিনীর বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছেন। শহরের দক্ষিণে আইএসের চালানো একটি হামলা হেলিকপ্টার গানশিপ দিয়ে রুখে দিয়েছে ইরাকি বাহিনী।
বুধবার যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় আইএসের ফাল্লুজা কমান্ডার মাহের আল বিলাবিসহ প্রায় ৭০ জন আইএস যোদ্ধা নিহত হন বলে জানায় ওয়াশিংটন। গোষ্ঠীটির বিরুদ্ধে ইরাকি বাহিনীকে সমর্থন জোগাচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













