অবসরের কথা দুই বছর পর ভাববেন আফ্রিদি


ইসলামাবাদ, ৩১ মে- অবসর নিতে যাচ্ছেন বলে প্রকাশিত খবরকে অস্বীকার করে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি বলেছেন, তিনি কমপক্ষে আরো দুই বছর খেলবেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সমালোচনার মুখে অধিনায়কত্ব ছেড়ে দেয়া আফ্রিদি গণমাধ্যমকে বলেন, ‘যেহেতু এখনো ক্রিকেট উপভোগ করছি তাই আরো দুই বছর আমি খেলবো। আমি ঘরোয়া অথবা বিদেশি লিগ আর পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলি সেটা কোন বিষয় নয়। আরো দুই বছর আমি নিজকে ক্রিকেটে রাখতে চাই। আমাকে যখনই নির্বাচকদের প্রয়োজন হবে তখনই আমি দেশের জন্য খেলতে প্রস্তুত।’
সংক্ষিপ্ত ভার্সনে খারাপ পারফরম্যান্সের পর নির্বাচকরা নতুন দল গঠনের প্রতি নজর দেয়ায় আগামী জুলাই মাসের আসন্ন ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন ৩৬ বছর বয়সী আফ্রিদি।
অন্যদিকে, খারাপ পারফরম্যান্সের সাথে ও শৃঙ্খলাজনিত কারণে ইনজামাম-উল-হকের নেতৃত্বাধীন নতুন নির্বাচক কমিটি ইংল্যান্ড সফরের দল থেকে ওপেনিং ব্যাটসম্যান আহমেদ শেহজাদ ও উইকেটরক্ষক উমর আকমলকেও বাদ দিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন


শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন


চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন













