মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঈদে যানজট কমাতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ

ঈদে মহাসড়কে যানজট ঠেকাতে স্থানীয় প্রশাসনকে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রমজানে রাজধানীতে এবং ঈদে বাড়ি ফেরা মানুষের যাতায়ত স্বস্তিদায়ক করতে পরিবহন মালিকদের সহযোগিতা চেয়েছেন তিনি।

আসন্ন রমজান এবং ঈদে রাজধানী এবং মহাসড়কে মানুষের চলাচল নির্বিঘ্নে করতে এবার আগেভাগেই আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বার বার সময় নিয়েও মগবাজার-মৌচাক-রাজারাবাগ-বাংলামোটর এবং শান্তিনগর ফ্লাইওভারের কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন দক্ষিণ সিটি মেয়র এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

এবারের ঈদে অন্য যে কোনো সময়ের চেয়ে বাড়তি যাত্রী সেবা দিতে নিজেদের প্রস্তুতির কথা জানান রেলমন্ত্রী মুজিবুল হক। নারায়ণগঞ্জের ভুলতা ছাড়া মহাসড়কগুলো অন্য সময়ের চেয়ে এবারের ঈদে মানুষের নির্বিঘ্নে চলাচলের উপযোগী রাখা হয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। কথা বলেন ভাড়া সমন্বয় নিয়ে।

ঈদে মানুষের যাতায়াত স্বাভাবিক রাখতে ধাপে ধাপে তৈরি পোশাক কারখানা ছুটি দেওয়া, পথে পথে চাঁদাবাজি বন্ধ এবং শিমুলিয়া ও পাটুরিয়া ফেরিঘাটে পর্যাপ্ত ফেরির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয় সভা থেকে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে