সড়ক দুর্ঘটনায় নিহত ১৭


মুম্বাইয়ের নিকটবর্তী স্থানে মুম্বাই-পুনে এক্সপ্রেস সড়কে একটি বাস ও দুটি প্রাইভেট কারের সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৫ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। রবিবার ভোর ৫টা ৩০ মিনিটের দিকে পুনে থেকে একটি বাস মুম্বাই শহরে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একটি প্রাইভেট কারের চাকা পাংচার হয়ে গেলে তা ঠিক করার জন্য রাস্তার পাশে রেখে কাজ করা হচ্ছিল। এ সময় আরেকটি প্রাইভেট কার তার সামনে রাস্তার পাশে রাখা হয় পাংচার হয়ে যাওয়া গাড়িটিকে সাহায্যের জন্য। এমন সময় প্রচণ্ড গতিতে সেখানে এসে পৌঁছায় হাই ডিলাক্স বাসটি।
দুর্ঘটনা স্থালে বাসটি প্রথমে দুটি প্রাইভেট কারতে সজোরে আঘাত করে। এরপর সড়ক থেকে উল্টে ২০ ফুট গভীর খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যায় ১২ জন। পরবর্তীতে হাসপাতালে নেয়ার পথে আরো ৫ জন মারা যায়। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













