শিগগিরই এসপির স্ত্রীর খুনিদের ধরা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
ট্টগ্রামে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে গুলি করে মৃত্যুর ঘটনাকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা টার্গেট কিলিংয়ে নেমেছে। শিগগিরই হত্যাকারীদের ধরা হবে বলে জানান তিনি।
আজ রোববার দুপুরে চট্টগ্রাম নগরের জিইসি এলাকার ইকুইটি সেন্ট্রিয়াম বাসায় পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের সান্ত্বনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পরে সাংবাদিকদের সঙ্গে ওই সব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, সৎ নিষ্ঠাবান, নির্ভীক, চৌকস পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার। চট্টগ্রামে অব্যাহতভাবে জঙ্গি দমনে বীরত্বের সঙ্গে কাজ করছেন- তাদের বিভ্রান্ত করতে এ রকম জঘন্য হতাকাণ্ড ঘটিয়েছে জঙ্গিরা।
বিকেলে নগরীর দামপাড়া পুলিশ লাইন মাঠে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আজ সকালে চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু (৩৫) নিহত হন। মহানগরীর জিইসি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে ছেলেসন্তান আক্তার মাহমুদ মাহিরকে নিয়ে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের উদ্দেশে রওনা হন মিতু। বাসা থেকে ৫০ গজ দূরে রাস্তায় মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত প্রথমে মিতুকে ধাক্কা দেয়। পরে তাঁকে ছুরিকাঘাত করে। এরপর মাথার পেছনে গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
বাবুল আক্তার ও মাহমুদা খানম মিতু দম্পতির ছেলে আক্তার মাহমুদ মাহিদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। তাবাসসুম তাসনিম নামের এক মেয়েও রয়েছে এ দম্পতির।
বাবুল আক্তার সিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি-গোয়েন্দা) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি এসপি পদে পদোন্নতি পেয়ে ঢাকায় বদলি হন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













