বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চাঁদ দেখা গেছে, মঙ্গলবার থেকে রোজা

বাংলাদেশের আকাশে আজ সোমবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল মঙ্গলবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।

সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সভাপতিত্ব করেন।

আজ চাঁদ দেখা যাওয়ায় আগামী ২ জুলাই মোতাবেক ২৬ রমজান রাতে পবিত্র ‘লাইলাতুল কদর’ পালিত হবে।

ধর্ম প্রতিমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে চাঁদ দেখা কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মোহাম্মদ সালাহ উদ্দিন প্রমুখ।

আজ সোমবার রাতে এশার নামাজের পর মসজিদে মসজিদে শুরু হবে তারাবির নামাজ। বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা ভোররাতে সেহরি খেয়ে পরদিন সূর্যাস্ত পর্যন্ত পানাহার না করে সংযম পালন করবেন। মাস শেষে উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, প্রথম রোজায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেহরির শেষ সময় সোমবার রাত ৩টা ৩৮ মিনিট। ইফতারের সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে