হিজড়াদের দেয়া হবে ভাতা ও খাদ্য সহায়তা!


প্রথমবারের মত হিজড়াদের দেয়া হচ্ছে রাষ্ট্রীয় সকল সুবিধা। ভারতের উড়িষ্যা রাজ্যে দেয়া হচ্ছে এই সুবিধা। তাদেরকে সামাজিক সকল সুবিধা দেয়ার পাশাপাশি অবসরের ভাতা, সরকারী বাড়ি ও খাদ্য সামগ্রী দেয়া হবে। নির্বাচন যখন সন্নিকটে তখন এরকম অনেক ঘোষণা দেয়া হয়।
উড়িষ্যার সামাজিক নিরাপত্তা বিভাগের মুখ্য সচিব নিতিন চন্দ্র দারিদ্র্যসীমার নিচে থাকা হিজড়া সম্প্রদায়ের জন্য নেয়া পদক্ষেপ সম্পর্কে বক্তৃতা দিতে গিয়ে বলেন, ‘সামাজিকভাবে হিজড়াদের বেশিরভাগ সময় বর্জনের কারণে তারা খুব খারাপ অবস্থায় আছে। উদাহরণস্বরূপ, তারা সহজে কর্মসংস্থানের সুযোগ পায় না।’
কোন সরকারী পরিসংখ্যানে হিসেব নেই তারা সংখ্যায় কতজন। কিন্তু কর্মীরা বলছেন, ভারতে হাজার হাজার হিজড়া রয়েছে। যাদের মাঝে অনেকে বহিষ্কার এবং বৈষম্য, সেইসাথে মৌখিক, শারীরিক ও যৌন নির্যাতনের মুখোমুখি। শিক্ষা ও কর্মসংস্থানে এক্সেসের অভাবে তারা শেষ পর্যন্ত যৌন কাজে বাধ্য হয় বা অনেকে সংগঠিত দল তৈরি করে ভিক্ষাবৃত্তি বা চাঁদা দাবি করে।
ভারতের সরকার এখন সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে, তাদের সাহায্য করার জন্য তাদের মাঝে যারা দারিদ্র্য রেখার নিচে অবস্থান করছে তাদের ঐসকল সুবিধা প্রদান করা হবে।
২০১৪ সালের এপ্রিল মাসে ভারতের সুপ্রিম কোর্টে একটি আইনি মামলায় হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃত করেন এবং তাদের সমান চিকিত্সা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। আদালত একটি প্রান্তিক দল হিসেবে সম্প্রদায় স্বীকৃত এবং তাদের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের জন্য নীতি বাস্তবায়ন করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন। সূত্র: ইন্ডিয়া টাইম্স।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













