সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ


সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফল প্রকাশ করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার পিএসসির ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ জুন অনুষ্ঠিত এই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে ১৮ হাজার ৬৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ১১ হাজার ৯৫ জন উত্তীর্ণ হয়েছেন। বিস্তারিত ফলাফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তীর্ণদের বিপিএসসি ফরম-৩ ডাউনলোড ও যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ৯ থেকে ২০ জুনের মধ্যে আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে হাতে হাতে জমা দিতে হবে।
এছাড়াও ডাকযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে পরিচালক, ইউনিট-৭ বরাবর জমা দেয়া যাবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













