দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে পাঁচদিনের সরকারি সফর শেষে আজ মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফিরেছেন।
বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে শেখ হাসিনা এ সফরে যান। গত জানুয়ারিতে বাদশাহর শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী এ সফরে গেলেন।
জেদ্দার উদ্দেশে গত ৩ জুন প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগ করেন। তিনি মক্কায় পবিত্র ওমরা পালন করেন এবং মদিনায় মসজিদে নববীতে হযরত মুহাম্মদ (স.)-এর রওজা মোবারক জিয়ারত করেন।
সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এবং একটি ব্যবসায়িক প্রতিনিধিদলও ছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













