বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জয়কে নিয়ে সংবাদ প্রচার করায় বিবিসির দুঃখ প্রকাশ

প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে সংবাদ প্রকাশের আগে তার বক্তব্য নিতে না পারায় দুঃখ প্রকাশ করেছে বিবিসি। মঙ্গলবার প্রতিষ্ঠানটির কমিউনিকেশন ম্যানেজার রাসমুসেল এক ই-মেইল বার্তায় এই দুঃখ প্রকাশ করেন।

এর আগে এই সংবাদ প্রচারের জন্য ক্ষমা চাওয়ার দাবিতে যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিবিসির সদর দফতরের সামনে বিক্ষোভ করেন।

ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পাটির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বৈঠকের বিষয়ে খবর প্রকাশ করে বিবিসি বাংলা। গত ২৮ মে মেনদি সাফাদির উদ্ধৃতি দিয়ে ‘সাফাদির সাথে সজীব ওয়াজেদ জয়ের বৈঠক হয়েছিল’ শিরোনামে বিবিসি বাংলা বিভাগ সংবাদ ছেপেছিল। কিন্তু বিবিসির ওই প্রতিবেদনে সজীব ওয়াজেদ জয়ের কোনো বক্তব্য না থাকায় প্রতিবেদনটি নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

সোমবার দুপুরে লন্ডনে বিবিসি প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে যুক্তরাজ্য আওয়ামী লীগ। সমাবেশ শেষে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকসহ যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা বিবিসি বাংলা বিভাগের কাছে একটি স্মারকলিপি দেন। স্মারকলিপিতে বিবিসিকে দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট প্রতিবেদকের অপসারণের দাবি জানিয়ে সাত দিনের সময়সীমা বেধে দেয় যুক্তরাজ্য আওয়ামী লীগ।

বিবিসি জানিয়েছে, তারা বিবিসির কমিউনিকেশন বিভাগের অনুমতি ছাড়া কোনো বক্তব্য দিতে পারবে না।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ