আলীর শেষকৃত্যে নয়, মেয়ের স্নাতক অনুষ্ঠানে যাবেন ওবামা


কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনের প্রবাদ পুরুষ সদ্য প্রয়াত মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর শেষকৃত্য অনুষ্ঠানে যাবেন না মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা।
সেদিন তারা মেয়ে মালিয়ার স্নাতক হওয়ার অনুষ্ঠানে অংশ নেবেন বলে হোয়াইট হাউজ জানিয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার ৭৪ বছর বয়সে মোহাম্মদ আলী মারা যান। তার জন্মস্থান কেনটাকিতে আগামী শুক্রবার শেষকৃত্য অনুষ্ঠানটি হবে।
ওই অনুষ্ঠানে বিশ্বের অনেক নেতা যোগ দিচ্ছেন। তাদের মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়িপ এরদোগান এবং জর্ডানের বাদশাহ আবদুল্লাহ রয়েছেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনও ওই সমাবেশে অংশ নেবেন।
তবে বারাক ওবামা ওই অনুষ্ঠানে যোগ দিতে না পারলেও তার একটি চিঠি নিয়ে হোয়াইট হাউজের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা অংশ নেবেন।
আলী পরিবারের মুখপাত্র বব গানেল জানিয়েছেন, প্রেসিডেন্ট ওবামা এবং আলীর বিধবা স্ত্রী লোনি টেলিফোনে কথা বলেছেন।
মোহাম্মদ আলীর মৃত্যুর পর বারাক ওবামা বলেছেন, ‘মোহাম্মদ আলীকে মানুষ শুধু তার বাকপটুতা বা রিং-য়ে লড়াইয়ের জন্যই মনে রাখবে না, তাকে মনে রাখবে কারণ তিনি সবসময়ে ন্যায়ের জন্য লড়াই করেছেন। তিনি আমাদের জন্য লড়াই করেছেন।’
বৃহস্পতিবার ঐতিহ্যবাহী মুসলিম রীতি অনুযায়ী মোহাম্মদ আলীর শেষকৃত্য অনুষ্ঠান হবে। শুক্রবার লুইসভিলে কয়েক হাজার মানুষ তাকে শেষ বিদায় জানাবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













