‘খুনিদের ধরার বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে পুলিশ’


পুলিশ সুপারের (এসপি) স্ত্রীর হত্যাকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, “অনেকে বলছে পুলিশের মনোবল ভেঙে গেছে। তবে আমি পুলিশের অনেক সদস্যের সঙ্গে কথা বলেছি। তাতে বুঝেছি পুলিশের মনোবল ভাঙেনি, বরং তারা বাবুল আক্তারের স্ত্রীর খুনিদের ধরার বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে।”
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে আয়োজিত এক ইফতার মাহফিলে একথা বলেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টার্গেট কিলিং বন্ধে প্রিঅ্যাকটিভ গোয়েন্দা নজরদারি বাড়ানোর চেষ্টা চলছে। সারা দেশে যৌথ অভিযান চালানো হচ্ছে। শুধু বাবুল আক্তারের স্ত্রী নয়, সব হত্যাকাণ্ডের খুনিদের ধরা হবে।
এ সময় উপস্থিত ছিলেন নৌবাহিনী-প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













