বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জঙ্গি-সন্ত্রাসীদের ধরিয়ে দিলে গুপ্তহত্যা বন্ধ হবে : শেখ সেলিম

দেশে চলমান গুপ্তহত্যা বন্ধে জনগণের সাহায্য চেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

শুক্রবার সকালে ধানমণ্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, জঙ্গি-সন্ত্রাসীদের ধরিয়ে দিয়ে আমাদেরকে অতীতের মতো সহযোগিতা করুন। তাহলে অতিসত্বর এ গুপ্তহত্যা বন্ধ হবে।”

গুপ্তহত্যা-নাশকতার সঙ্গে জড়িতরা কোনো ছাড় পাবে না বলে সতর্ক করে দিয়ে শেখ সেলিম বলেন, “নাশকতার অপরাজনীতি ক্ষণিকের জন্য মানুষের মনে ভয়ভীতি ছড়াতে পারলেও গুপ্তহত্যাকারীরা সফল হবে না। তাদের দমন করার জন্য আমাদের সরকার জিরো ট্রলারেন্সে আছে।
“যে-ই জড়িত থাকুক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি খালেদা জিয়ার কোনো ‘লিংক’ থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

গুপ্তহত্যা ও খুনের পেছনে আওয়ামী লীগই জড়িত বলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে অভিযোগ তুলেছেন তার সমালোচনা করেন তিনি।
“এর আগেও যখন দেশে পেট্রল বোমা মারা হচ্ছিল তখন বিএনপি নেত্রী সরকারের দোষ দিয়েছিলেন। সন্ত্রাসীদের ধরার পর দেখা গেল তারা বিএনপি-জামায়াতের লোক।

“এখন আবার দেশে গুপ্ত হত্যা হচ্ছে; বিএনপির চেয়ারপারসন বলছেন আমরা এসকল কর্মকাণ্ড করছি। আমরা কি আমাদের সরকারকে বিব্রত করার জন্য এসকল করছি?”

সন্ত্রাসীদের রক্ষা করতেই খালেদা জিয়া এমন কথা বলছেন অভিযোগ করে শেখ সেলিম বলেন, “এ ধরণের কর্মকাণ্ডে সরকার পতনের ‘দূরাশা’ সফল হবে না।

“গুপ্তহত্যা করে কি সরকারের পতন ঘটানো যাবে? এরকম গুপ্ত হত্যা তো নকশাল, সিরাজ শিকদাররাও করেছিল। তারা সরকারের পতন ঘটাতে পারে নাই। এখন আর তাদের অস্তিত্বও নেই।”

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী