ফ্লোরিডায় সমকামী ক্লাবে গুলি


আমেরিকার ফ্লোরিডায় সমকামীদের একটি নাইট ক্লাবে বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জন গুলিবিদ্ধ হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, ফ্লোরিডার ওরলান্ডো শহরে এ ঘটনা ঘটে।
আক্রমণকারী ব্যক্তি কয়েকজনকে জিম্মিও করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্লাস ক্লাব নামে সমকামীদের নাইট ক্লাবে এ ঘটনা ঘটে। ক্লাবটি তাদের ফেসবুক পেইজে লিখেছে, ‘সবাই বের হয়ে পড়ুন এবং দৌড়ান।’
সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে দেখা গেছে, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার দায় এখনো কোনো দল বা ব্যক্তি স্বীকার করেনি।
খবরে বলা হয়, ধারণা করা হচ্ছে, আক্রমণকারী ব্যক্তি তার সঙ্গে বোমাযুক্ত পোশাক পরেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













