বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কূটনীতিকদের সঙ্গে খালেদার ইফতার

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কূটনীতিকদের সম্মানে সোমবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ ইফতার মাহফিলের আয়োজন করেন বেগম খালেদা জিয়া।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বানির্কাট, যুক্তরাজ্যের হাইকমিশনার ব্লেক অ্যালিসন, ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা, নরওয়ের রাষ্ট্রদূত মেরেতো লুনডেমো, কুয়েতের রাষ্ট্রদূত আবদেল মোহাম্মদ এ এইচ হায়াত, সংযুক্ত আরব আমিরাতের সাইদ বিন হাজার আল শাহি।

এর আগে ৬টা ৪৫ মিনিটে ইফতার মাহফিলস্থলে উপস্থিত হন বেগম খালেদা জিয়া। এরপর বিদেশি কূটনীতিক ও মিশন প্রধানদের সঙ্গে কুশল বিনিময় করার পর ইফতার পূর্ব বিশেষ মোনাজাতেও অংশ নেন তিনি।

এ সময় বিএনপি নেতাদের মধ্য উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য, লে. জে (অব.) মাহবুবুর রহমান, ড. আব্দুল মঈন খান, হান্নান শাহ, সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন প্রমুখ।

বিশিষ্ট জনদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এমাজউদ্দিন আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী