বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফের বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম। বাজেট ঘোষণার পর প্রথমবারের মতো সোনার দাম বাড়ানো হল। নতুন দাম অনুযায়ী ভরিপ্রতি সোনায় সর্বনিম্ন ৭০০ টাকা থেকে সর্বোচ্চ ১ হাজার ২২৫ টাকা পর্যন্ত বেড়েছে। আগামী শনিবার (১৮ জুন) থেকে সারা দেশে নতুন এ দাম কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৪৭ হাজার ১২২ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ২৩ টাকা এবং ১৮ ক্যারেট ৩৮ হাজার ৬০৭ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২৬ হাজার ৮২৭ টাকা। আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম ১ হাজার ১৬৬ টাকা।

নতুন দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনায় ১ হাজার ২২৫ টাকা এবং ২১ ক্যারেট সোনায় ১ হাজার ১৬৭ টাকা এবং ১৮ ক্যারেট সোনায় ৯৯১ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার ৭০০ টাকা আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম ৫৮ টাকা বেড়েছে।

আগামীকাল শুক্রবার পর্যন্ত প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের সোনা অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৫হাজার ৮৯৭ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৮৫৬টাকা এবং ১৮ ক্যারেট ৩৭ হাজার ৬১৬ টাকা।এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২৬ হাজার ১২৭ টাকা। আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম ১ হাজার ১০৮ টাকা বিক্রি হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সভাপতি কাজী সিরাজুল ইসলাম বাংলামেইলকে জানান, আসলে আমাদের দেশের সোনার দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে ওঠানামা করে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে দেশের বাজারেও দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস। এতে দেশের বাজারে সোনা বেচাকেনায় কোনো প্রভাব পড়বে না বলে মনে করেছেন তিনি।

উল্লেখ্য, চলতি বছর এ নিয়ে ৬ বার দেশের বাজারে বাড়লো সোনার দাম। সর্বশেষ গত ০৬ মে সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ২২৫ ‍টাকা বাড়ানো হয়েছিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ