যুক্তরাজ্যে মহিলা এমপিকে গুলি


যুক্তরাজ্যের বামপন্থী লেবার পার্টির নেত্রী ও সংসদ সদস্য জো কক্সকে তার অফিসের সামনে ছুরিকাঘাত ও গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জো কক্সের সহকারী তার ওপর হামলার কথা নিশ্চিত করেছেন।
বিবিসির খবরে এ খবর জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৪১ বছর বয়সী জো কক্স ছুরিকাঘাত ও গুলি খেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে ছিলেন। এ হামলায় জো কক্স ছাড়াও অন্য আরেক লোক সামান্য আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লেবার এমপিকে উদ্দেশপ্রণোদিতভাবেই হামলা করা হয়েছে।
পরে রক্তাক্ত অবস্থায় এমপি কক্সকে পুলিশ পাহারায় অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের পাশেই পশ্চিম ওয়ার্কশায়ারের ব্রিসটলের মার্কেট স্ট্রিট থেকে ৫২ বছর বয়সী এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













