বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘পূর্বের যেকোন সময়ের চেয়ে এবারের ঈদ যাত্রা ভালো হবে’

পূর্বের যেকোন সময়ের চেয়ে এবারের ঈদ যাত্রা অনেক ভালো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজটপ্রবণ এলাকাগুলোতে পুলিশ ও আইন-শৃংখলা বাহিনীর সঙ্গে রোভার স্কাউটের এক হাজার স্বেচ্ছাসেবক ঈদের আগে-পরে ৫দিন দায়িত্ব পালন করবে এবং এজন্য তাদের সম্মানীও দেয়া হবে।

তিনি আরও বলেন, আগামী কোরবানীর ঈদের আগে ঢাকা-চট্টগ্রাম ফোর-লেনের উদ্বোধন করা হবে।

আজ শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি (নন্দনপুর) এলাকায় ফুটওভারব্রিজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

জাসদ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটা সরকার কিংবা দলের বক্তব্য নয়, এটা দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের ব্যক্তিগত বক্তব্য। এখন এসব ঘাটাঘাটির সময় নয়, বর্তমানে বড় বিপদ হচ্ছে উগ্র সাম্প্রদায়িকতা। বিভেদ-বিভাজন না করে উগ্র সাম্প্রদায়িকতা রুখতে সকলকে এক হয়ে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন ফোর-লেনের প্রকল্প পরিচালক আফতাব হোসেন খান, অতিরিক্ত প্রকল্প পরিচালক আবদুস সবুর, প্রকল্প ব্যবস্থাপক-২ মাসুম সারোয়ার, সওজ কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলী কে এম আতিকুল হক প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ