বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বেকারি শিল্পে উৎপাদিত পণ্যে প্রস্তাবিত ভ্যাট প্রত্যাহারের দাবি

পাউরুটি, বনরুটিসহ অন্যান্য রুটি ও হাতে তৈরি বিস্কুট এবং কেকের উপর ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যে ভ্যাট আরোপের কথা বলা হয়েছে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ব্রেড বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জালাল উদ্দিন বলেন, শ্রমঘন ও কৃষিভিত্তিক ক্ষুদ্রশিল্প হিসেবে বেকারি শিল্প সবসময়ই ভ্যাটের আওতামুক্ত ছিল। ২০১৫-১৬ অর্থবছরেও হস্তচালিত বেকারিতে প্রস্তুত রুটি, বিস্কুট ও কেক প্রতিকেজি ১০০ টাকা পর্যন্ত ভ্যাটমুক্ত ছিল।

কিন্তু আগামী ২০১৬-১৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে আমাদের দাবির প্রতি কোনো কর্ণপাত না করে উল্টো বিদ্যমান ব্যবস্থাও তুলে দেয়ার প্রস্তাব করা হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, ভ্যাট আরোপ করা হয়েছে গরীব মানুষের খাবারের উপর। এতে করে চরম হুমকির মুখে পড়েছে এক কোটি গরীব মানুষের ভাগ্য।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হাজী মোশারফ হোসেন,আব্দুল কাইয়ূম জজ, গোলাম ফারুক তালুকদার, মোহাম্মাদ বোরহান উদ্দীন প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে