‘পুলিশি বাধায়’ এনপিপি’র ইফতার বাতিল


হোটেল সোনারগাঁওয়ে ২০ দলের শরিক দল এনপিপির ইফতার মাহফিলের অনুমতি হোটেল কর্তৃপক্ষ বাতিল করেছে বলে অভিযোগ করেছে দলটির নেতারা। ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা ছিল।
এনপিপি‘র চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ সাংবাদিকদের বলেন, ‘সকালে হোটেল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে, রমনা মডেল থানা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলাপের পরিপ্রেক্ষিতে আমাদের এই ইফতার মাহফিলের অনুমতি বাতিল করেছে। ফলে আমরা আজকের ইফতার পার্টিটি করতে পারছি না।
রমনা জোনের পুলিশের সহকারি কমিশনার শিবলী নোমান বলেন, ‘আদালতের নিষেধাজ্ঞা থাকায় আমরা হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তারা ব্যবস্থা নিয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













