তারেকের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ সোমবার


বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘কটূক্তির’ প্রতিবাদে সোমবার দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এই কর্মসূচি ঘোষণা করেন।
শনিবার (১৮ জুন) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে ও ডিইউজে একাংশ আয়োজিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘লন্ডনে এক কুলাঙ্গার বসে আছে। সেখান থেকে সে হুমকি-ধামকি দিচ্ছে।
তাকে আদর দিয়ে ব্রিটিশ সরকার বসিয়ে রেখেছে। ব্রিটিশ সরকার কেন তাকে আশ্রয় দিয়েছে জানি না। সে ওখানে যাওয়ার পর টিউলিপ হুমকি পাচ্ছে। ব্রিটিশ সরকারের দায়িত্ব এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।’
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













