শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এসপির স্ত্রী হত্যা

সিসিটিভির যুবক কি রবিন, জানে না পুলিশ..!

চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যার ঘটনায় ১৫ দিনেও তদন্তের দৃশ্যমান কোন অগ্রগতি নেই। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার রবিন আদৌ হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছেন কিনা, আসামির সাত দিনের রিমান্ড শেষে তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটান পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগীয় অতিরিক্ত কমিশনার দেবব্রত ভট্টাচার্য জনিয়েছেন, রবিন ভিন্ন ধাঁচের অপরাধ কর্মকাণ্ডে জড়িত। এর আগেও ছিনতাইয়ের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। পুলিশ মূলত সবক’টি দৃষ্টিকোণ থেকেই এ হত্যাকাণ্ড খতিয়ে দেখতে চাইছে।

এদিকে, রবিনকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ এ ব্যাপারেও নিশ্চিত নয় যে সিসিটিভি ফুটেজে যাকে হত্যাকাণ্ডের স্থলে মোবাইল ফোনে কথা বলতে দেখা গেছে তিনি আর গ্রেফতার হওয়া শাহ জামান রবিন একই ব্যক্তি কিনা। হত্যাকারীদের একজন সন্দেহে রবিনকে ১১ জুন চট্টগ্রাম নগরীর বায়েজিদ অঞ্চলের শীতল ঝর্ণা নামে এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দেবব্রত আরও জানান, রবিনের রিমান্ডের সময়সীমা শেষ হওয়ার পর এবার আবু নসর গুন্নু নামে হাটহাজারীর স্থানীয় এক কবরস্থানের রক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এর আগে আবু নসরকে চট্টগ্রামের হাটহাজারী থেকে মিতু হত্যাকাণ্ডের দুই দিন পর গ্রেফতার করে পুলিশ।

এদিকে, নৃশংসভাবে খুন হওয়ার সময় মাহমুদা খানম মিতুর মোবাইল ফোনটির কোনও খোঁজ করতে পারেনি পুলিশ। পুলিশের ধারণা, হত্যাকারীরা মোবাইল ফোনটি ঘটনাস্থল ছাড়ার আগেই সরিয়ে নিয়েছে।

উল্লেখ্য, ৫ জুন ভোরে চট্টগ্রাম নগরীর জিইসি এলাকায় সন্তানকে স্কুল বাসে তুলে দিতে এসে দুর্বৃত্তদের হাতে সন্তানের সামনেই খুন হন আলোচিত সৎ পুলিশ অফিসার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ