৫ ঘণ্টা পর উত্তরবঙ্গ-ঢাকা রুটে রেল যোগাযোগ শুরু
বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাশে সিরাজগঞ্জের সায়েদাবাদ রেলস্টেশনে লাইনচ্যুত ট্রেনের বগি মেরামত করা হয়েছে। এতে প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
সোমবার দুপুর দেড়টার দিকে লাইনচ্যুত ট্রেনটি মেরামত শেষে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সকাল ৯টায় মালবাহী ওই ট্রেনটির বগি লাইনচ্যুত হয়।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার (জিআরপি) ওসি সাঈদ ইকবাল জানান, পাথর বোঝাই মালবাহী ওই ট্রেনটি কুষ্টিয়ার দর্শনা থেকে বঙ্গবন্ধু সেতুর ঘটনাস্থলে পৌঁছে পাথরগুলো আনলোড করে দর্শনা ফিরে যাবার সময় ট্রেনটির ৪নম্বর ও ৬নম্বর বগি লাইনচ্যুত হয়। এরপর থেকেই ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













