‘রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন ঈদের পর প্রকাশ’
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সরকার কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ঈদের আগে প্রকাশ করা হচ্ছে না। ঈদের ছুটির পর এটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
উল্লেখ্য, গত ৩০ মে সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে এ-সংক্রান্ত পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির প্রধান সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিন। ওই দিন অর্থমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন যে, ‘বাজেট ঘোষণার ১৫ থেকে ২০ দিন পর এটি প্রকাশ করা হবে।’
এ বিষয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা তিনি বলেন, ‘রিপোর্টটি প্রকাশ করতে দেরি হবে। আমার সময়ের খুব অভাব। বাজেট অধিবেশন চলছে। এখনো রিপোর্টটি ভালো করে পড়া হয়নি।’
‘তাহলে কি ঈদের পরে … ’ –এমন প্রশ্নের জবাবে মুহিত বলেন, ‘ঈদের পরে তো বটেই। বাজেট অধিবেশন শেষ হয়ে যাবে ৩০ জুন। এরপর তো ঈদের ছুটি। তারপরে হবে, ডেফিনিটলি।’
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













