সেপ্টেম্বরে মেডিক্যাল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা


আগামী সেপ্টেম্বর মাসে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ, ডেন্টাল ইউনিট ও ইনস্টিটিউটে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি-সংক্রান্ত এই মতবিনিময় সভার আয়োজন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। সভায় দেশের জ্যেষ্ঠ সাংবাদিক, ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের কর্মকর্তা, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের নেতারা অংশ নেন।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম উপস্থিত সবার কাছে মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিশ্ছিদ্র করতে কী ব্যবস্থা করা যায়, তা জানতে পরামর্শ চান। তবে শুরুতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নুরুল হক পরীক্ষা গ্রহণের জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তার বর্ণনা দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













