বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আইএসে যোগ দিতে গিয়ে পাকড়াও মার্কিন তরুণ

আইএসের সঙ্গে যোগসূত্রের অভিযোগে ১৮ বছরের এক তরুণকে গ্রেফতার করল এফবিআই (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন)। আমেরিকায় বসে আইএস জঙ্গি সংগঠনকে সে নানা তথ্য পাচার করত। অবশেষে নিজেই আইএসে যোগ দেবে বলে স্থির করে৷ ঠিক তার আগেই বুধবার তাকে পাকড়াও করেন এফবিআইয়ের গোয়েন্দারা৷

আক্রম মোসলে নামের ওই তরুণকে এফবিআইয়ের এজেন্টরা গ্রেফতার করেন একটি বাসস্ট্যান্ড থেকে। আক্রম তখন ইন্ডিয়ানা প্রদেশের মূল শহর ইন্ডিয়ানাপোলিস থেকে নিউইয়র্কের গ্রে হাউন্ড বাস ধরবে বলে ওই বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিল। সূত্রের খবরে জানা গিয়েছে, ওই মুসলিম তরুণ নিউইয়র্ক থেকে মরক্কো হয়ে উড়ে যেত তুরস্কে৷ তার পর সোজা কোনও আইএসের ঘাঁটিতে। কিন্তু এই পুরো ছকটাই বানচাল করে দিতে সক্ষম হয়েছে এফবিআই। তাদের কাছে আগেই খবর ছিল। সেইমতো প্রস্তুতিও নেওয়া হয়েছিল। আক্রমের পিছু নিতে নিতে শেষ পর্যন্ত ওই বাসস্ট্যান্ডেই তাকে বমাল গ্রেফতার করা হয়। মার্কিন গোয়েন্দাদের মতে, সময়ের একটু এদিক-ওদিক হলেই হয়তো আক্রম ধরাছোঁয়ার বাইরে চলে যেত। সেটাই হতে দেননি এফবিআই এজেন্টরা। এফবিআইয়ের পদস্থ অফিসার জন পি কারলিন বলেন, আগে থেকে কেউ আক্রমের মগজধোলাই করেছে বলে এখনও মনে হচ্ছে না৷ সে নিজে থেকেই আইএসকে গুরুত্বপূর্ণ নানা তথ্য পাচার করছিল৷ এবং, শেষ পর্যন্ত তাদের সঙ্গে যোগ দেবে বলেই স্থির করে। ২০ বছরের জেল সমেত ২৫ লক্ষ ডলার জরিমানা হয়েছে আক্রম মোসলে-র।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প