পহেলা জুলাই থেকে বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস


পবিত্র ঈদুল ফিতরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) স্পেশাল বাস সার্ভিস শুরু হবে ১ জুলাই থেকে। ঈদের বিশেষ সার্ভিস চলবে ৯ জুলাই পর্যন্ত।
বৃহস্পতিবার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।এতে বলা হয়, ঢাকা থেকে বিভিন্ন জেলায় বিআরটিসির ৪৫০টি বাস এবং ঢাকার বাইরের জেলা থেকে বিভিন্ন গন্তব্যে ৪০০টি বাস আগামী ১ থেকে ৯ জুলাই পর্যন্ত ‘ঈদ স্পেশাল সার্ভিস’ হিসেবে চলাচল করবে।
ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর দ্বিতল বাস ডিপো এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (ফুলবাডিয়াস্থ সিবিএস-২) থেকে ২৬ জুন হতে বাসের অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে।
এছাড়া ঈদের দিন সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী ডিপোতে মোট ৫০টি বিআরটিসির বাস স্ট্যান্ডবাই থাকবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিআরটিসির ওয়েবসাইট (www.brtc.gov.bd) এ পাওয়া যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













