বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নগ্ন করে পুরুষাঙ্গে ইট ঝুলিয়ে যুবককে নির্যাতন

এক বাংলাদেশি যুবককে নগ্ন করে গাছে বেঁধে তাঁর পুরুষাঙ্গের ইট ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ উঠল বাংলাদেশের পটুয়াখালী জেলার গলাচিপায় এলাকায়৷

স্থানীয় ফিরোজ ফরাজি নামের এক যুবককে ‘শালিসি সভায়’ ডেকে নিয়ে গিয়ে এভাবে অত্যাচার করা হয় বলে অভিযোগ৷ গোলখালি ইউনিয়নের সুহরি প্রথম খণ্ডগ্রামে এই ঘটনায় গোটা বাংলাদেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে৷ গোলখালি ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের মেম্বারের নেতৃত্বে ৭-৮ জন সমাজপতি এ ঘটনা ঘটায় বলে নির্যাতিতের স্বজনরা অভিযোগ করেন।

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ফিরোজের অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। সুহরি প্রথম খণ্ড গ্রামের ফিরোজ ফরাজি পেশায় কাঠমিস্ত্রি। ফিরোজের মা জাহানারা বেগম জানান, একই গ্রামের মন্নান হাওলাদারের স্ত্রী নুরুন্নাহার বেগম তার ঘর সংস্কারের জন্য ফিরোজকে মোবাইল-ফোনে তাদের বাড়িতে আসতে বলে। ফিরোজ ওই বাড়িতে গেলে এলাকার মেম্বার মোসলেম পেয়াদাসহ সমাজপতিরা মহিলার সঙ্গে ফিরোজের অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে ‘শালিসি সভার’ নামে তাঁকে আটক করে বেধড়ক পিটুনি দেয়। এরপর গাছের সঙ্গে বেঁধে নগ্ন করে পুরুষাঙ্গে ইট ঝুলিয়ে দেয়। খবর শুনে ফিরোজের মা জাহানারা বেগম ছেলেকে ছেড়ে দিতে কাকুতি-মিনতি করে। কিন্তু এতে মেম্বার ও সমাজপতিদের মন গলেনি। একপর্যায়ে ফিরোজের শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প