খেলার মাঠে বন্ধুর ব্যাটের আঘাতে খুন


দিল্লিতে খেলার মাঠে ঝগড়ার জেরে বন্ধুর ব্যাটের আঘাতে খুন হলো এক তরুণ। ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণ-পশ্চিম দিল্লির সাগরপুর এলাকার একটি পার্কে শুক্রবার বিকেলে।
নিহতের নাম শিবম। বয়স ১৭ বছর।
পুলিশ জানিয়েছে, বুদ্ধ জয়ন্তী পার্কে ক্রিকেট খেলছিল শিবম, আকাশ এবং অমিত। অমিতের বলে ব্যাটিং করছিল শিবম। আকাশ উইকেট কিপার ছিল। অমিত নামে আরেকজন ফিল্ডিং করছিল। শিবম পুল করার চেষ্টা করলে বল আকাশের গায়ে লাগে। এতেই রেগে গিয়ে আকাশ (১৯) শিবমের সঙ্গে তর্কাতর্কি শুরু করে দেয়। উত্তপ্ত বচসার মধ্যেই ব্যাট কেড়ে নিয়ে আকাশ মারতে থাকে শিবমকে। মারের চোটে এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে শিবম।
শিবম নড়াচড়া করছে না দেখে তিনজন তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনার পর পুলিশে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অনিচ্ছকৃত খুনের মামলা রুজু করে আকাশকে গ্রেফতার করেছে। তথ্যসূত্র: এবিপিআনন্দ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













