রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এ যুগের ‘ঘষেটি বেগম’ খালেদা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ যুগের ‘ঘষেটি বেগম’ বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

‘জামায়াতে ইসলাম-মুসলিম লীগ-নেজামে ইসলামের খুনি, ১৯৭২ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত ছাত্রকে গুলি করে হত্যায় নেতৃত্বদানকারী শফিউল আলম প্রধান ও ১৯৭৫-এর খুনিরা আজ একত্রিত হয়েছে। আর তাদের নেত্রী হয়েছে খালেদা জিয়া। সুতরাং খালেদা জিয়া এই যুগের ঘষেটি বেগম’, বলেন মন্ত্রী।

রোববার (২৬ জুন) জাতীয় সংসদে ২০১৬-১৭ বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সকাল ১০টা ৫০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ আজ বিশ্বের কাছে চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, ‘এই চ্যালেঞ্জ মোকাবেলায় যেখানে বিশ্বের বিভিন্ন দেশ আজ হিমশিম খাচ্ছে, সেখানে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সম্পৃক্ত করে প্রশাসনের কঠোর মনোভাব এবং সরকারের জিরো টলারেন্সের মাধ্যমে জঙ্গিবাদ দমনে কাজ করে চলেছে, যা বিশ্বের কাছে সমাদৃত।’

তিনি বলেন, ‘বর্তমান সরকারের আমলে নৌমন্ত্রণালয় যে উন্নয়ন সাধন করেছে, তা শতবর্ষের রেকর্ড ভঙ্গ করেছে। পায়রা বন্দর হবে আরেক বিস্ময়। দক্ষিণাঞ্চলে বাংলাদেশের সর্ববৃহৎ বন্দর নির্মিত হতে যাচ্ছে। এই পায়রা বন্দর নির্মাণ করতে গিয়ে যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, তা আমরা দৃঢ়তার সাথে মোকাবেলা করে যাচ্ছি। ২০১৮ সালের মাধ্যমে জেটি নির্মাণ করে এখানে কাজ শুরু করা হবে।’

দক্ষিণাঞ্চলের মানুষের ফেরি পারাপারে কোনো দুর্ভোগ নেই দাবি করে নৌমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কিনেছিলেন ৮টি ফেরি। এরশাদ কিনেছিলেন ৮টি, জিয়াউর রহমান ২টি ও ১৯৯৬ সালে শেখ হাসিনা কিনেছিলেন ২টি। ৩৮ বছরে মাত্র ২০টি ফেরি ছিল সম্পদ। কিন্তু বর্তমানে আমরা ১৭টি ফেরি নির্মাণ করেছি। এখন আর ফেরি পারাপারে কোনো দুর্ভোগ নেই।’

ডিসেম্বরের মধ্যে কাওরাকান্দি ঘাটটি কাঁঠালবাড়িতে নিয়ে আসা হবে এবং সেখানে একটি বড় টার্মিনাল নির্মাণ হবে। ফলে যানজট থাকবে না বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীকে পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতিবিদ আখ্যা দিয়ে শাজাহান খান বলেন, ‘মাত্র সাড়ে সাত বছরে বাংলাদেশের অর্থনীতিকে শেখ হাসিনা যেভাবে এগিয়ে নিয়ে গেছেন, তা পৃথিবীতে বিরল। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ শেখ হাসিনার সাহসী পদক্ষেপ, যা সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী