শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা খালেদা জিয়ার
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ সোমবার দুপুরে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধিদল আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে খালেদা জিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা কার্ড নিয়ে যান।
বিএনপির প্রতিনিধিদলে ছিলেন দলের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আবদুল খায়ের ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক আখন্দ কুদ্দুসুর রহমান।
আওয়ামী লীগের পক্ষে শুভেচ্ছা কার্ড নেন দলের দপ্তরবিষয়ক সম্পাদক আবদুস সোবহান গোলাপ।
বিএনপি নেতা আবদুল খায়ের ভূঁইয়া জানান, বিএনপি মনে করে, বড় এ দুই দলের ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













