বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ব্রিটেন দেখে শিখুন, আ. লীগকে খালেদা জিয়া

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেছেন, ‘একটু দেখুন ব্রিটেনের দিকে। দেখে একটু শিখুন। জনগণ চায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন।’

আজ সোমবার রাজধানীর ইস্কাটন গার্ডেনে লেডিস ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন খালেদা জিয়া। অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) এ ইফতার মাহফিলের আয়োজন করে।

খালেদা জিয়া বলেন, ‘এ আওয়ামী লীগ সকলকে দেওয়া কথারই বরখেলাপ করেছে। এরা কারো কথার ধার ধারে না। এরা মনে করে এরা জোর করে ক্ষমতায় এসেছে জোর করেই সবকিছু চালিয়ে যাবে।

কিন্তু গায়ের জোরে সবকিছু চালানো যায় না। আওয়ামী লীগকে বলব, ছাড়ুন। একটু দেখুন ব্রিটেনের দিকে। দেখে একটু শিখুন। জনগণ চায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। সে নির্বাচনে জন্য ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। অবাধ, সুষ্ঠু নির্বাচন হোক। এ নির্বাচনে যারাই নির্বাচত হবে তাদেরই মেনে নিতে হবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক নেতা অধ্যাপক ছদরুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেকউপ উপচার্য আ ফ ম ইউসুফ হায়দার।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী