বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঈদের ছুটিতে পাড়া-মহল্লায় থাকবে পুলিশ

এবার ঈদে টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। দীর্ঘ ছুটিতে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে শহর ছেড়ে আপন নীড়ে ফিরবেন বেশির ভাগ মানুষ। এ সময় অনেকটাই খালি পড়ে থাকবে নগরীর বাসা-বাড়ি। এমন সুযোগ কাজে লাগাতে পারে ঘাপটি মেরে থাকা অপরাধীরা! তাই ফাঁকা হয়ে যাওয়া নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিবারের ন্যায় এবারও বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। শুধু সিলেট মহানগরীতেই থাকবে দেড় সহস্রাধিক পুলিশ সদস্য। সেই সঙ্গে র‌্যাব সদস্যরাও টহল জোরদার করবেন। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বলেন, দীর্ঘ ছুটির কারণে পাড়া-মহল্লার বাসা-বাড়ি ফাঁকা থাকবে। সে সময় যেন বাসা-বাড়ি নিরাপদ থাকে সে জন্য প্রতিটি পাড়া-মহল্লায় সার্বক্ষণিক থাকবে পুলিশের টইল। তা ছাড়া পুলিশের ফুট পেট্রোল টিম, কমিউনিটি পুলিশ ও বিট অফিসাররা সার্বক্ষণিক মাঠে থাকবেন।

তিনি বলেন, ঈদ উপলক্ষে নগরবাসীর নিরাপত্তায় টহল টিম, গোয়েন্দা টিমের মাধ্যমে আমরা পুরো নগরীতে নিরাপত্তার জাল তৈরি করেছি। পোশাকে-সাদা পোশাকে প্রায় দেড় সহস্রাধিক পুলিশ নগরের নিরাপত্তায় থাকবেন। ঈদ পরবর্তী কয়েক দিনও নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। তিনি নাগরিকদের উদ্দেশে বলেন, যারা ছুটি কাটাতে বাড়ি যাবেন তারা যেন বাসা-বাড়ির নিরাপত্তা নিশ্চিত করে যান। তা ছাড়া নিরাপত্তার জন্য পাড়া-প্রতিবেশী, বিট পুলিশ অথবা পাশ্ববর্তী থানায় অবগত করে যেতে পারবেন বলেও জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ