বেতন-বোনাসের দাবিতে সাভারে পোশাকশ্রমিকদের বিক্ষোভ


বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সাভারে একটি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ডগরমোড়া এলাকার জালাল আহমেদ নিট কম্পোজিট লিমিটেড কারখানায় এ শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে।
কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, মে মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সকালে জালাল আহমেদ নিট কম্পোজিট লিমিটেড কারখানার দুই শতাধিক শ্রমিক কারখানায় প্রবেশ করে উৎপাদন বন্ধ রাখেন। তাঁরা বিক্ষোভ মিছিল করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেন। খবর পেয়ে শিল্প পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
এ বিষয়ে জানতে চাইলে শিল্প পুলিশ-১-এর পরিদর্শক হারুনুর রশিদ বলেন, ‘শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস দেওয়ার জন্য আমরা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করছি।’
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













