“ঈদে এর চেয়ে ভালো উপহার হয় না”, ছেলেকে কাছে পেয়ে প্রতিক্রিয়া সোনুর বাবা-মায়ের


রমজানে মা-বাবার কাছে ফিরে এল সোনু। ছ-বছর আগে দিল্লির দিলশান গার্ডেনের বাড়ি থেকে হারিয়ে যায় সে। তখন সোনুর বয়স ছিল ছয়। পাচারকারীরা তাকে বাংলাদেশে নিয়ে যায়। গত ডিসেম্বরে বরগুণা জেলার বাসিন্দা জামালউদ্দিন মুসার চেষ্টায় সোনুকে উদ্ধার করে বাংলাদেশের স্থানীয় প্রশাসন।
এরপর জামালউদ্দিন দিল্লিতে এসে সোনুর মা-বাবা মেহবুব আর মুমতাজকে খুঁজে বের করেন। খবর যায় বিদেশমন্ত্রকে। মেহবুব-মুমতাজের সঙ্গে সোনুর ডিএনএ পরীক্ষার রিপোর্ট মিলে যাওয়ায় সোনুকে খুব তাড়াতাড়িই দেশে ফেরানো হবে বলে জানান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
আজ দুপুরে ঢাকা থেকে দিল্লি বিমানবন্দরে এসে পৌছয় সোনু। ছ-বছর বাংলাদেশে থাকায় হিন্দি ভুলে গেছে সে। সাংবাদিকদের হিন্দি প্রশ্নের উত্তরে সোনু শুধু বলতে পেরেছে ঘরে ফিরে ভাল লাগছে তার।
সোনুর মা-বাবা বলছেন, ইদে এর চেয়ে ভাল উপহার আশা করেননি তাঁরা। একইসঙ্গে জামালউদ্দিন বজরঙ্গিকে ধন্যবাদ জানাতে ভোলেননি মেহবুব-মুমতাজ।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













