জিম্মি উদ্ধারে অভিযান শুরু


রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় জিম্মি থাকা কমপক্ষে ২০ জনকে উদ্ধারে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকশ সদস্য। আজ শনিবার সকালে এই অভিযান শুরু হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কর্মকর্তা মিজানুর রহমান ভূঁইয়া বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমাদের কমান্ডোরা রেস্তোরাঁয় অভিযান শুরু করেছে। তীব্র গোলাগুলি চলছে।’
বিবিসির খবরে জানানো হয়, রেস্তোরাঁয় আটকে পড়াদের মধ্যে কয়েকজন ইতালির নাগরিক রয়েছে। এ ছাড়া কয়েকজন জাপানি থাকতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।
গতকাল শুক্রবার রাতে রেস্তোরাঁয় হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
এই হামলার পর সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন নিহত হন। আহত হন পুলিশের ৩০ কর্মকর্তা।
আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন কর্মকর্তা বিবিসিকে বলেন, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সঙ্গে নিয়ে সেনা ও নৌ কমান্ডোরা অভিযানে নেতৃত্ব দিচ্ছে।
গুলশানে রেস্তোরাঁর আশপাশের এলাকার লোকজনের ভাষ্য, আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকশ সদস্য রেস্তোরাঁর কাছে যাওয়ার পর গোলাগুলির শব্দ শোনা গেছে।
গতকাল রাত পৌনে ৯টার দিকে আট থেকে নয়জন অস্ত্রধারী হলি আর্টিসান রেস্তোরাঁয় ঢুকে প্রকাশ্যে গুলি চালায়। এ নিয়ে দেওয়া এক বিবৃতিতে আইএসের সংবাদ সংস্থা আমাক বলেছে, বিভিন্ন দেশের ২০ জনের বেশি লোককে হত্যা করা হয়েছে। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
হামলার পর ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা দেশটির কয়েকটি গণমাধ্যমকে বলেন, রেস্তোরাঁটিতে সাতজন ইতালীয় নাগরিক রয়েছেন বলে মনে করা হচ্ছে।
জাপান সরকারের একজন মুখপাত্র বলেন, জিম্মিদের মধ্যে কয়েকজন জাপানি থাকার বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













