বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জিম্মি ছয়জনকে জীবিত উদ্ধার

রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় জিম্মি থাকা ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে বিবিসি বাংলার এক খবরে এ তথ্য জানানো হয়।

পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে আরো বলা হয়, উদ্ধার ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে। উদ্ধার হওয়া একজন বিদেশিকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) কর্মকর্তা মিজানুর রহমান ভূঁইয়া বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমাদের কমান্ডোরা রেস্তোরাঁয় অভিযান শুরু করেছে। তীব্র গোলাগুলি চলছে।’
গতকাল শুক্রবার রাতে রেস্তোরাঁয় হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

এই হামলার পর সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন নিহত হন। আহত হন পুলিশের ৩০ কর্মকর্তা।

গতকাল রাত পৌনে ৯টার দিকে আট থেকে নয়জন অস্ত্রধারী হলি আর্টিসান রেস্তোরাঁয় ঢুকে প্রকাশ্যে গুলি চালায়। এ নিয়ে দেওয়া এক বিবৃতিতে আইএসের সংবাদ সংস্থা আমাক বলেছে, বিভিন্ন দেশের ২০ জনের বেশি লোককে হত্যা করা হয়েছে। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

হামলার পর ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা দেশটির কয়েকটি গণমাধ্যমকে বলেন, রেস্তোরাঁটিতে সাতজন ইতালীয় নাগরিক রয়েছেন বলে মনে করা হচ্ছে।

জাপান সরকারের একজন মুখপাত্র বলেন, জিম্মিদের মধ্যে কয়েকজন জাপানি থাকার বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ