ভারতের ভূমিধসে ২২ জনের মৃত্যু


ভারতের উত্তরখণ্ডে বৃষ্টি ও ভূমিধসের ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে। দু’বছর আগেও এ রাজ্যে ভয়াবহ বন্যায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
রাজ্যের পিথোরাগর জেলার দিদিহাট শহরে বৃহস্পতিবার ভারি বৃষ্টিপাত এবং ভূমিধসের ঘটনায় তিন শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনো আরো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, শুক্রবার সকালে চামোলি জেলায় আকস্মিক বন্যায় চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ভারি বৃষ্টিপাতের কারণে বেশ কিছু এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। গঙ্গা নদীর পানি দুই মিটার বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
দেশটির জাতীয় দূর্যোগ ব্যবস্থাপনা, সেনাবাহিনীর কর্মীরা এবং ইন্দো-তালেবান সীমানার পুলিশ সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। এছাড়া সাতটি পাহাড়ি অঞ্চলে ৭২ ঘণ্টার আবহাওয়া সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













