এবার সাতক্ষীরায় পুরোহিতকে কুপিয়ে হত্যার চেষ্টা


ঝিনাইদহে মঠের সেবায়েতকে কুপিয়ে হত্যার একদিনের মাথায় সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর রাধাগোবিন্দ মন্দিরের পুরোহিত ভবসিন্দু বরকেকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (০২ জুলাই) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
আহত পুরোহিত ভবসিন্দু বর একই উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের হাজারিনাম বরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই মন্দিরে পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয়রা জানান, পুরোহিত ভবসিন্দু বর রাতে মন্দিরেই ঘুমাতেন। ভোর ৪টার দিকে ৬/৭জন দুর্বৃত্ত মুখে কাপড় বেধে স্থানীয় চৌকিদারকে মারধর করে আটকে রাখে। এ সময় তারা ঘুমিয়ে থাকা পুরোহিতকে উপুর্যুপরি কুপিয়ে চলে যায়। চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, আহত পুরোহিত ভবসিন্দু চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে ওসি।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন


সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন


সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু
ফায়ার সার্ভিস, বনবিভাগ ও গ্রামবাসী একত্রে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জেরবিস্তারিত পড়ুন













